
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট রাস্তার মাথা এলাকায় (আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে) ২৪ জুলাই সোমবার বিকেলে চুনতি নার্সারীর ২য় শাখা উদ্বোধন করা হয়।
কামরুল হুদা’র মালিকানাধীন এ নার্সারী উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার কামাল।

এ নার্সারীতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধী বৃক্ষচারা রয়েছে। নার্সারী মালিক জানান, প্রায় ১০ বছর পূর্বে তিনি চুনতিতে এ নার্সারী স্থাপন করেন। সর্বস্তরের মানুষ যাতে সহজে বৃক্ষচারা পায় সেজন্য লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট রাস্তার মাথা এলাকায় এ নার্সারীর শাখা খোলা হয়। ব্যবসায়ীক উদ্দেশ্য বড় কথা নয়, পরিবেশের জন্য বৃক্ষ রোপন করতে সর্বস্তরের লোকজনকে সার্বিকভাবে সহযোগিতা দেয়ায় মূল লক্ষ্য।
নার্সারী উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner