
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহেরকে প্রত্যাহার করা হয়েছে। আজ ১৯ মার্চ মঙ্গলবার রাত ৮টায় বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খান।
তিনি সাংবাদিকদের জানান, লোহাগাড়া উপজেলায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে প্রত্যাহার করা হয়েছে। লোহাগাড়া উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবজ্জামান রেনুকে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ রবিবার ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Lohagaranews24 Your Trusted News Partner