
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৬ হাজার পিস ইয়াবাসহ হামিদ হোসেন (১৯) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদ হোসেন কক্সবাজারের টেকনাফ থানার উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের বি-৪ নং ব্লকের আবুল কাশেমের পুত্র।
লোহাগাড়া থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (২২ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner