
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৬ জানুয়ারী রাতে হাসপাতালের হল রুমে এ হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আরমান বাবু রোমেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, আমিরাবাদ ইউপির মহিলা মেম্বার রেহেনা আকতার, আরজু আকতার, বড়হাতিয়া ইউপির মহিলা মেম্বার জয়নাব বেগম, লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা কোহিনুর আকতার।
অনুষ্টান শেষে হাসপাতাল পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পরে তাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন মোহাম্মদ আরমান বাবু রোমেল।
Lohagaranews24 Your Trusted News Partner