
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানার রতারগাঁও মধ্য পাড়ার মৃত মাহমুদ হোসেনের পুত্র মো. হাবিবুর রহমান প্রকাশ হাবিব (৩৩), একই থানার তরঙ্গিয়া মান্নানের বাড়ির মৃত আবদুর মান্নানের পুত্র মো. কামাল হোসেন (২৫) ও সিলেটের চুনারুঘাট থানার ইছালামপুর আবদুল্লাহ বাড়ির মৃত আবদুর রহিমের পুত্র আবদুল জলিল (৩৪)।
পুলিশ জানায়, তারা মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহর অভিমুখে যাচ্ছিল। চোকপোষ্টে তাদেরকে থামিয়ে কথাবার্তা সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াব উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner