
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জুলাই দিনগত রাতে ইয়াবাসহ বিভিন্ন অভিযোগে চার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরমধ্যে রয়েছে ৪০০ পিচ ইয়াবাসহ ১ জন, এক বছরের সাজাপ্রাপ্ত ১ জন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২ জন আসামী রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল টেকনাফের গোদারবিল এলাকার মোহাম্মদ হোসেন প্রকাশ হোচনের পুত্র মোঃ সেলিম প্রকাশ ছলিম (২০), উপজেলার চরম্বা কাজি পাড়ার সিকদার বাড়ির মৃত আবদুল হালিমের পুত্র সিরাজুল ইসলাম (৫০), একই ইউনিয়নের খালেকের দোকান এলাকার ছিদ্দিক আহমদ সওদাগরের পুত্র মোঃ রিফাত হোসেন (২৪) ও সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদার পাড়ার মোঃ আবদুল আজিজের পুত্র মোঃ জামাল উদ্দিন (২৮)।
জানা যায়, চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ মোঃ সেলিম প্রকাশ ছলিমকে ও অপরাপর আসামীদেরকে স্ব স্ব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ ৮ জুলাই সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

Lohagaranews24 Your Trusted News Partner