
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি খান দিঘী এলাকায় ১৯ সেপ্টেম্বর রাত ৭টায় ইয়াবাসহ বহিরাগত সাংবাদিক ও মানবাধিকারী কর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মোঃ কামাল হোসেন (৩৭) কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার সাহেবাবাদ গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই আবদুল আউলিয়া সঙ্গীয় ফোর্সদের নিয়ে চট্টগ্রাম অভিমুখী দূরপাল্লার যাত্রীবাহী এস আলম পরিবহণের বাসে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত কামাল হোসেন নিজেকে “শীর্ষ অপরাধ” পত্রিকার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার কর্মী দাবী করেন। এ ব্যাপার তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner