
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ সানু বেগম প্রকাশ সিনু (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নারী সানু বেগম প্রকাশ সিনু কুমিল্লা জেলার মুরাদনগর দামগড় ইউনিয়নের মধ্য পাড়ার মৃত তারু মিয়ার কন্যা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১৬শ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। একইদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে আটক নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner