
লোহাগাড়ায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের পুরান থানা রোডস্থ ছমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক আজাদী লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মারুফের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল গফুর।

এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা মুহাম্মদ ছায়েম, হাফেজ মাওলানা মুহাম্মদ হুজাইফা, হাফেজ মাওলানা মুহাম্মদ আদনান, হাফেজ মাওলানা মুহাম্মদ ছৈয়দুল হক, মাওলানা মুহাম্মদ ইয়াছিন, হাফেজ আবু ওবাইদা মুহাম্মদ সা’দ তালহা, স্থানীয় সংবাদকর্মী যথাক্রমে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, এম. হোসেন মেহেদী, এরশাদ আলম, এম. এ. এইচ. রাব্বী, শাহজাদা মিনহাজ ও আবদুল ওয়াহাবসহ ছমদিয়া হেফজখানার শিক্ষার্থীরা।

দোয়া মাহফিল শেষে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner