
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর। রোববার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাজির পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মো. ভুট্টু ও মাঈন উদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূট্টুর রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তের মধ্যে আগুন আধা পাকা বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষতিগ্রস্তদের তথ্য মতে আগুনে তাদের ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner