
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি উৎপাদন করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। তিনি জানান, ভূয়া ঠিকানা ব্যবহার করে ভাড়া বাসায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে শন পাপড়ি নামে খাদ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবিনগরের বাসিন্দা আলাউদ্দিন নামে এক ব্যক্তি।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কারখানা বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner