
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার মুক্তিযোদ্ধা মিলন চক্রবর্তী (৮০) মারা গেছেন। তিনি উপজেলার উত্তর আমিরাবাদ ব্রাহ্মণ পাড়ার মৃত ননী গোপাল চক্রবর্তীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ছেলে রাজেশ চক্রবর্তী জানান, শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার পিতা নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন রোববার সকালে ইউএনও মো. আহসান হাবীব জিতু’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে তাঁকে পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Lohagaranews24 Your Trusted News Partner