
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৪ দোকানিকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশন ও আধুনগর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

তিনি জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মূল্য তালিকা ও মজুদ ইত্যাদি তদারকি করা হয়।
এ সময় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায়, ভাজা পুরনো তেল সংরক্ষণ রাখায় চার দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner