
লোহাগাড়ায় বড়হাতিয়া বেত্য়ুার পাড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ ১৫ জুন শনিবার বিকেল ৪টায় স্থানীয় দক্ষিণ চাকফিরানী চিংগী শাহ (রাঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়। বড়হাতিয়া ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ নুুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির আহমদ, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক আব্দুল করিম ও সমাজসেবক আব্দুল মোনাফ সওদাগর প্রমুখ।

উক্ত টুর্নামেন্টে ভবানীপুর ফুটবল একাদশকে ২ -১ গোলে হারিয়ে বড়হাতিয়া দক্ষিণ নাথ পাড়া ফুটবল একাদশ বিজয়ী হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট পরিচালনা করেন সিজেকেএস’র তালিকাভূক্ত রেফারী মাষ্টার আবুল মনসুর, মাসুম ও আলমগীর প্রমুখ। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner