
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বদান্যতায় শীতার্থ মানুষের জন্য প্রথম দফায় ১ হাজার পিস শীতবস্ত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) সকালে চুনতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কাদের চৌধুরী, আমিনুল হক মামুন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম রাশেল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুয়ানুল হক সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner