Home | ব্রেকিং নিউজ | বাইক দূর্ঘটনায় লোহাগাড়ার চিকিৎসকের মৃত্যু

বাইক দূর্ঘটনায় লোহাগাড়ার চিকিৎসকের মৃত্যু

এলনিউজ২৪ডটকম: বাইক দূর্ঘটনায় মিশুক ভট্টাচার্য্য (৩৮) নামে লোহাগাড়ার এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাল পাড়ার প্রয়াত পল্লী চিকিৎসক পিন্টু ভট্টাচার্য্যরে পুত্র ও প্রয়াত লাল মোহন ভট্টাচার্য্য প্রকাশ লালু ডাক্তারের নাতি।

জানা যায়, গত সোমবার (১৯ জানুয়ারি) রাতে কর্মস্থলে দায়িত্ব পালন শেষে বাইকযোগে বাসায় ফিরছিলেন চিকিৎসক মিশুক ভট্টাচার্য্য। রাত ৯টার দিকে কালীগঞ্জ-গোড়াশাল আঞ্চলিক সড়কের বাঘের পাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি বাইক থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা উত্তম ভট্টাচার্য্য জানান, ব্যক্তি জীবনে মিশুক ভট্টাচার্য্য এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রীও একজন চিকিৎসক। বর্তমানে তারা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। পেশাগত জীবনে মিশুক নরসিংদীর পলাশ উপজেলায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা দিতেন।

আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আইনী প্রক্রিয়া শেষে নিহত চিকিৎসক মিশুক ভট্টাচার্য্যরে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। একইদিন বিকেলে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আধুনগর পাল পাড়া কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!