
নিউজ ডেক্স : বাঁশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যাব। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।র্যাব-৭ এর মেজর মেহেদি হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় ভোরে অভিযান চালায় র্যাবের একটি টহল দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় সাতটি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি।
Lohagaranews24 Your Trusted News Partner