
নিউজ ডেক্স : সংঘাত, সহিংসতা আর বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের মাধ্যমে শেষ হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলার ভোটগ্রহণ। ভোট শেষে চলছে গণনা। এর আগে আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এই ধাপে ৭৮ উপজেলার চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হয়। এসব উপজেলায় মোট ৮৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২৪৯ জন। এসব উপজেলায় মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। কেন্দ্র সংখ্যা ৫ হাজার ৮৪৭টি।

ভোটের আগেই এই ধাপে ২৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ১৫ জন।
Lohagaranews24 Your Trusted News Partner