
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের চাপায় পড়ে মোঃ সোলায়মান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আজ ২০ এপ্রিল শনিবার সকালে দোহাজারী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, চালভর্তি একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে পাশে দাঁড়ানো পিকআপ ভ্যানের চাপায় পড়ে গুরুতর আহত হন সোলায়মান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner