
নিউজ ডেক্স : হাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত মিলাদুনবী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালিয়ারহাটের পশ্চিমের ১নং পাহাড়তলী ওয়ার্ডের শান্তি কলোনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি জাহাঙ্গীর আলমের পুত্র। তার বাড়ি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়াতে হলেও তারা বেশ কিছু দিন ধরে পরিবার-পরিজন নিয়ে ১নং পাহাড়তলী ওয়ার্ডের শান্তি কলোনীর জনৈক ফরিদের ভাড়া বাসায় থাকেন। তার নিহত হওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
নিহতের ছোট ভাই ভ্যানচালক মো. আনোয়ার হোসেন জানান, তার বড় ভাই ছুরিকাঘাতে নিহত মিলাদুনবী গাড়ি চালানোসহ যখন যে কাজ পেতেন সেই কাজ করতেন। আজ শনিবার বেলা এগারটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি। চারটার দিকে তার ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছে তার ভাইয়ের মরদেহ দেখতে পান। ঘটনা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) রাজিব শর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করে দোষীদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে বলে জানান গণমাধ্যমকে। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner