ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চুনতিতে সীরত মাহফিলের মোবাইল চুরির ঘটনায় থানায় ১৩ জিডি, গ্রেপ্তার ৫

চুনতিতে সীরত মাহফিলের মোবাইল চুরির ঘটনায় থানায় ১৩ জিডি, গ্রেপ্তার ৫

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী সীরত মাহফিলের সমাপনী দিবসের ১৩ মোবাইল ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

গত সোমবার থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এই জিডি করেছেন ভূক্তভোগীরা। মাহফিলস্থলে মোবাইল চুরির চেষ্টাকালে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজি পাড়ার ভেট্টা মিয়ার পুত্র ফরিদ আহম্মদ (২১), একই এলাকার আমির হোসেনের পুত্র মো. মিনহাজ (২৪), নোয়াখালীর সেনবাগ থানার রাজাপুর এলাকার মৃত মনির হোসেনের পুত্র মো. আলা উদ্দিন (৩০), কক্সবাজারের পেকুয়া থানার চরপাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মো. কাইয়ুম (৪৫) ও চকরিয়া থানার বার আউলিয়া নগর এলাকার সুলতান আহমদের পুত্র আব্দুল আজিজ (৪০)। এরমধ্যে মিনহাজ মাদক মামলায়ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী।

জানা যায়, গত সোমবার দিনগত ভোররাতে আখেরী মোনাজাতের মাধ্যমে চুনতিতে সীরত মাহফিলের সমাপনী হয়। সমাপনী দিবসে আগত অনেক মুসল্লীর কাছ থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে ১৩ জন মোবাইল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদিকে একইদিন রাতে উপস্থিত মসুল্লীদের কাছ থেকে মোবাইল ফোন চুরির চেষ্টাকালে ৫ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন মাহফিল কর্তৃপক্ষ।

লোহাগাড়া থানায় এসআই জাহেদ হোসেন জানান, চুনতিতে সীরত মাহফিলে মোবাইল ফোন চুরির ঘটনায় পৃথকভাবে থানায় ১৩টি সাধারণ ডায়েরী করা হয়েছে। গত মঙ্গলবার মোবাইল ফোন চুরির চেষ্টাকালে গ্রেপ্তার ৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!