
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে লোহাগাড়ার চুনতিতে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে ইউনিয়নের শিকদার পাড়ায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এম. এম. আহমদ মনির, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানে আলম ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।
জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল বলেন, করোনার দ্বিতীয় ধাপে কর্মহীন হয়ে পড়েছে অনেক অসহায় পরিবার। তাদের দুর্দশার কথা চিন্তা করে জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া খাদ্য সামগ্রী চুনতি ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫০ পরিবারকেও জেলা পরিষদের বরাদ্দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner