
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের খালেকের দোকান এলাকায় অগ্নিকান্ডে দু’দোকান ভষ্মিভূত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান। গত ১ ডিসেম্বর দিনগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন মুদি দোকানদার দিলীপ ও সেলুন দোকানদার রূপন শীল। মুদি দোকানদার জানিয়েছেন, অগ্নিকান্ডে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজনের শৌরচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner