
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪ দালাল আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের দালালকে ধরা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

আটককৃতরা হলেন, মোরশেদ আলম বাবু (৪১), মো. জিসান (২৪), মো. ফরহাদ (৩৪, মো. জুয়েল (২৩)।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে। পরে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner