
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সেতুর নিচে ট্রেনে কাটা পড়ে আয়েশা আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা রাঙামাটি জেলার লংগদু এলাকার ইদ্রিস আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জিআরপি থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
-সিটিজি টাইমস
Lohagaranews24 Your Trusted News Partner