
নিউজ ডেক্স : করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৫৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৮৪৫ জনে দাঁড়ালো। সোমবার (১৮ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজ সহ চট্টগ্রামের দুটি ল্যাবে ২২২টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১২৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭৪টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে বিআইটিআইডিতে ২৭ জন, সিভাসুতে খাগড়াছড়ি জেলার ২ জনসহ ২৪ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ল্যাবসহ তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৪ জনের।
এছাড়া কাজ শেষ করতে না পারায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পরীক্ষার ফলাফল আজ (সোমবার) পাওয়া যায়নি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner