
নিউজ ডেক্স : কক্সবাজারের মহেশখালীতে ঘুষসহ উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মো. আব্দুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। এ সময় তার কাছে ঘুষের ২ লাখ টাকা পাওয়া যায়। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে তাকে উপজেলা ভূমি অফিস থেকে আটক করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, একটি জমি খরিদ করে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ আসে আব্দুর রহমানের বিরুদ্ধে। কিন্তু দুদক অভিযানে গেলে ওই ২০ হাজার টাকাসহ দুই লাখ টাকা পাওয়া যায় তার কাছে। এই টাকা তিনি বিভিন্ন জনের কাছ থেকে ঘুষ হিসেবে নিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করেন।
Lohagaranews24 Your Trusted News Partner