
নিউজ ডেক্স : নগরে নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে সালাউদ্দিন নামে ২০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। সালাউদ্দিন এনায়েত বাজার রেলওয়ে হাসপাতাল কলোনিতে থাকতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner