
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে নারীসহ তিন ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহুরী পাড়ার বশির আহম্মদের পুত্র মো. ইসমাইল (২২), ঈদগাঁও থানার দক্ষিণ মাইজ পাড়ার নুরুর ছাফার পুত্র মো. তৌহিদ মিয়া প্রকাশ শাওন (১৯) ও টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী তুলাতলী এলাকার মো. ইউনুছের স্ত্রী মনোয়ারা বেগম (২৮)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়িতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. ইসমাইলের কাছে ২ হাজার ২শ পিস, শাওনের কাছে ১ হাজার ৫শ পিস ও মনোয়ারা বেগমের কাছে ৯২০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। শুক্রবার (১০ জুন) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner