
ইংরেজী নববর্ষ উপলক্ষে লোহাগাড়াবাসী ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের মক্কার বিশিষ্ট ব্যবসায়ী লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সন্তান আলহাজ¦ আলীমুজ্জামান রিপন।
তিনি জানান, আমাদের দ্বারপ্রান্তে, নতুন বছর ২০২১। যদিও ঘটা করে আমরা পহেলা বৈশাখ পালন করি কিন্তু আমাদের জীবনের সব কাজ চলে ইংরেজী তারিখ দিয়ে, তাই ইংরেজী নতুন বর্ষ আমাদের জীবনে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ন ।
তিনি আরো জানান, সকল দুঃখ, ক্ষোভ, পাপ, তাপ, গ্লানী মুছে নতুন বছর-২০২১ সকলের জীবনে বয়ে আনুক এক অনাবিল আনন্দের ঝর্নাধারা। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনা করছি।

Lohagaranews24 Your Trusted News Partner