
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৩১০ ভোটারের মধ্যে ২৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা করেন আলহাজ্ব রেজাউল করিম, খন রঞ্জন রায় ও আলহাজ্ব আবদুল আলিম।
নির্বাচনে লোহাগাড়ার সন্তান ও মায়া ফেব্রিক্স’র সত্বাধিকারী সাহাব উদ্দিন ১৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ফিরোজ খান পেয়েছেন ৮৪ ভোট। সমীর কান্তি পাইক ১৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মনজুর আলম পেয়েছেন ৯৯ ভোট।

কমিটির নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মু. হারুনুর রশিদ (বাহাদুর), সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, মোঃ ফরিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ছোটন বড়ুয়া, অর্থ সম্পাদক খোরশেদ আলম রুমন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদউজ্জামান আমিরী, প্রচার ও ক্রীড়া সম্পাদক মোঃ আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ আইয়ুব, মোঃ আলমগীর, মোঃ গোলাম মোস্তফা ও মাঈন উদ্দিন আহমদ।
নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner