
______ফিরোজা সামাদ______
রাত শেষে ভেসে অাসে মসজিদ থেকে আযান সুমধুর,
সেই সুরের মূর্ছনায় ঘুম ভেঙ্গে ভাবি যাচ্ছি কোন সুদূর ?
জীবনের খাতা থেকে ঝরে গেলো আরো একটি দিন ,
সে পাতায় কী লেখা যে ছিলো তা জানেন সেই মহান!

সারাটি দিনের তরে কল্যাণ চেয়ে করি নামাজ আদায়,
মনে পড়ে যায় যে কোনো সময় হতে পারে মোর বিদায়!
পবিত্র কোরআন তেলাওয়াত করি কন্ঠে সুরের ছোঁয়া,
আল্লাহ্র বিধান মানলে হবে পূর্ণ আমার সকল চাওয়া!
আরাম আয়েশ নরম বিছানায় বেঘোরে ঘুমিয়ে থাকি,
খানিক পরে মাটির ঘরে গিয়ে বিছানা পাবো কি ?
যেতে হবে এমন জায়গায় যেথা নেই যে কোনো বাতি ,
সেথায় থাকতে হবে অনাদিকাল বিহীন সঙ্গী সাথী !!
মোমিন ভাই বোন থাকতে সময় চেয়ে নেই মোরা ক্ষমা,
মরনের পরে আখেরাতে গিয়ে পাই যেনো সব জমা !!
আনন্দ উল্লাসে মেতে কেনো ভুলে যাই আল্লাহর নাম,
একটু সময় নিয়ে করি গুণগান যিনি রহিম রাহমান !!
Lohagaranews24 Your Trusted News Partner