
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়া আদর্শ ফোরকানিয়া সড়কে ব্রীকসলিং কাজ আজ ২৬ অক্টোবর শুক্রবার সম্পন্ন হয়েছে। আমিরাবাদ ইউনিয়ন পরিষদ এ ব্রীকসলিং কাজের বরাদ্দ দেন।
আজ বিকেলে ব্রীকসলিং কাজ পরিদর্শনে যান আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছ। তাঁর সাথে ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা আজিজুল হক, মৃণাল কান্তি ও জাহাঙ্গীর আলম।

এলাকাবাসীর পক্ষে ব্রীকসলিং কাজের সার্বক্ষণিক তদারকী করেন হাজী হেলাল উদ্দিন ও ডাঃ ওমর ফারুক।

এলাকাবাসী দীর্ঘদিন যাবত দর্জিপাড়া আদর্শ ফোরকানিয়া সড়কে ব্রীকসলিং করে দেয়ার দাবী জানিয়ে আসছিল। অবশেষে উক্ত সড়কে ব্রীকসলিং করে দেয়ায় এলাকাবাসী আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner