
এলনিউজ২৪ডটকম : দূরপাল্লার বাসের যাত্রী সেজে ইয়াবা পাচারকালে সাইফুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজার জেলার খুটাখালি উত্তর মেধা কচ্ছপিয়া চৌধুরী বাড়ির মৃত হাবিবুর রহমানের পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতার পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner