
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী (বাবু)। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুল ছালাম ও জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীতে নবাগত ছাত্রীদের বরণ ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবক, সুধী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner