
স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগাড়া-সাতকানিয়াবাসী ও নোমান গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীসহ দেশ-বিদেশের সকল শুভাকাক্সক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোমান গ্রুপের ডেপুটী ম্যানেজিং ডাইরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের।
তিনি জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল সোনালী দিন। এ দিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীন স্বত্তা ফুটে উঠেছিল।

তিনি আরো জানান, এ মহান দিনে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি। যাদের আত্মত্যাগে আমরা অর্জন করেছি স্বজাতির মুক্তি। স্মরণ করি সে সব বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা, যাদের নয় মাস জীবন মরণ লড়াইয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner