
এলনিউজ২৪ডটকম : সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৬ লোহাগাড়া ভ্যনু’র সমাপনী খেলা আজ ২৪ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে লোহাগাড়া উপজেলা একাদশ বনাম সাতকানিয়া উপজেলা একাদশ। খেলায় ১-০ গোলে লোহাগাড়া উপজেলা একাদশ জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় লোহাগাড়া উপজেলা একাদশের জয়নুল আবেদন।
খেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার সামশুল আলম, লোহাগাড়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, কনফিডেন্স সিমেন্ট লিঃ’র সিনিয়র এক্সিকিউটিভ মোঃ আবুল আজম চৌধুরী ও মোঃ ইউসুফ।

সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের খেলা গত ১৯ এপ্রিল লোহাগাড়া ভ্যনুতে শুরু হয়। পরবর্তীতে পটিয়া ভ্যনু ও ফাইনাল খেলা চট্টগ্রাম এম. এ. আজিজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Lohagaranews24 Your Trusted News Partner