
_____ওয়ারদাতুল জিনান_____
সুখের সাথী চাইনা আমি
দুঃখে কাছে এসো,
দুঃসময়ে ভালবেসে
হাতটি কাঁধে রেখো।
নয়নজলে ভিজলে কপোল
একটু মুছে দিও,
কষ্টে হৃদয় মুচড়ে গেলে
কাছে টেনে নিও।
যখন পাশে কেউ রবেনা
তুমি পাশে থেকো,
মনোকষ্ট দূর করিতে
একটু ভালবেসো।
আমার ডাকে কেউ না এলে
এগিয়ে তুমি এসো,
সবাই নিলেও মুখ ফিরিয়ে
ফিরাইও না মুখ কভু।
বিপদকালে পাই যদি ভয়
সাহসটুকু দিও,
চলার পথে খেলে হোঁচট
হাতটি আমার ধরো।
এতে যদি সম্মত হও
সাথী আমার হইও,
জনম-জনম তোমার সাথে
একসাথে পথ চলবো।

Lohagaranews24 Your Trusted News Partner