
এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের করইয়া নগর বাহাদুর পাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৯ জুন শনিবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটে। বিষয় নিশ্চিত করেছেন স্থানীয় সমাজসেবক নেওয়াজ হোছাইন নিষাদ।
নিহত শিশু মোঃ তাজেদ (২) ওই এলাকার মোঃ জসিম উদ্দিনের পুত্র।

জানা যায়, সকলের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখোজি শুরু করে। পরে পুকুরের পানি থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner