
এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৯টায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ডাকাতি মামলার আসামীকে আটক করেছে। আটককৃত মোঃ ফরহাদ উদ্দিন রুবেল (৩০) সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়া ৮নং পৌর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম প্রকাশ কালুর পুত্র।
জানা যায়, সাতকানিয়া থানার এসআই সিরাজুল ইসলাম, এসআই মোজাম্মেল হক ও এসআই আবদুল খালেক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থানাধীন ডেপুটিহাট সাতকানিয়া বোর্ড অফিসের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner