
নিউজ ডেক্স : সাতকানিয়ার থানার কেরানীহাট এলাকা থেকে দ্রুত বিচার আইনসহ সাত মামলার আসামী জামায়াত নেতা আজিজুল হক প্রকাশ বাটা আজিজকে (৪৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩ জুন রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার ১০ নম্বর কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া ডেলিপাড়া সাকিন এলাকার কালু মিয়ার পুত্র।
সাতকানিয়া অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ ইয়ামিন সুমনের নেতৃত্বে এসআই মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ সাতকানিয়া থানায় সাতটি মামলা রয়েছে। এছাড়াও ২০১৩-১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যপী তাণ্ডবকালে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো।’

৪ জুন সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সাতকানিয়া থানা পুলিশ সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner