Home | ব্রেকিং নিউজ | সাংবাদিক হত্যার প্রতিবাদে লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

এলনিউজ২৪ডটকম: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী।

ইউনিটির সাধারণ সম্পাদক খলিল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ তাজ উদ্দিন, শিক্ষক মোহাম্মদ হোসেন, কবি মোহাম্মদ সোলাইমান, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার, প্রজন্ম লোহাগাড়ার পরিচালক মোহাম্মদ ফারুক, পল্লী চিকিৎসক হেলাল উদ্দিন ও ছাত্রনেতা সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গাজীপুরে দিনদুপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ড অত্যন্ত নিন্দনীয়, গর্হিত ও জঘন্য কাজ। এহেন জঘন্য হত্যাকান্ডের জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য রাষ্ট্রকে অবিলম্বে উদ্যোগ নেওয়া দাবি জানান। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!