
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (৩১) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার মো. হাসানের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখি যাত্রীবাহী একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। সে ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner