
এলনিউজ২৪ডটকম : দৈনিক আজাদী চট্টগ্রাম দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন গুরতর অসুস্থ হয়ে পড়েছে। আজ ৩০ জুন সকালে লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে স্থানীয় সংবাদকর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
তিনি আরো বলেন, মতবিনিময় সভাকালে তিনি হঠাৎ ঢলে পড়েন। সাংবাদিকরা তাকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। যেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন তিনি ‘স্ট্রোক’ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিনের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে লোহাগাড়ানিউজ২৪ডটকম পরিবার।
Lohagaranews24 Your Trusted News Partner