
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪শ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের জন্য লুকিয়ে রাখা পাইপ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের হরিণা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও তৌছিফ আহমেদ।
তিনি জানান, হরিণা এলাকায় ডলুখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ধ্বংস করে দেয়া হয়েছে লুকিয়ে রাখা বালু উত্তোলনের পাইপ। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Lohagaranews24 Your Trusted News Partner