
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মহিলাসহ ৫ ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মোখলেসুর রহমানের পুত্র মো. নুরুন্নবী (৩২), তার স্ত্রী মৌসুমী বেগম (২৬), খাগড়াছড়ি জেলার রামগড় পাগলা পাড়া পাতাছড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. মুমিন (৩৫), একই এলাকার সাদেক হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও ভোলা জোর মুন্সিরহাট তকবির হাট এলাকার মো. শাহজাহানের পুত্র মো. শরিফ হাওলাদার (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপ গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner