
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনার উপসর্গ নিয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য কাউছার উদ্দিনের ভাই নাছির উদ্দিন (৪৯) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত নাছির উদ্দিন পদুয়া ইউনিয়নের তেওয়ারিখীল এলাকার মুক্তিযোদ্ধা মৃত আবুল বশরের পুত্র ও ৩ সন্তানের জনক।
নিহতের ভাই কাউছার উদ্দিন জানান, গত ১৬ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নাছির উদ্দিনকে ভর্তি করেন। সেখানে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও ধীরে ধীরে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। বৃহস্পতিবার সকালে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একইদিন নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner