
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ১১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় বাসের চাপায় এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলমগীর (৩২) গাজীপুরের আহাদ আলীর পুত্র ও উত্তর পরিবহনের একটি বাসের চালক বলে জানা গেছে।
জানা যায়, দূর্ঘটনার পর আলমগীরকে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি বেলা ২টার মারা যায়। আলমগীর মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তবে কোথা হতে তিনি এসেছেন তা জানা সম্ভব হয়নি।

চুনতি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল জলিল জানিয়েছেন, দূরপাল্লার একটি বাস তার মোটরসাইকেলে পেছন চাপা দেয়। তখন মোটরসাইকেলারোহী ছিটকে পড়ে যায়। দূরপাল্লার বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাই বাসটি আটক করা সম্ভব হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner