
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বাছুরসহ ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার ও রোববার ভোররাতে উপজেলার চুনতি ও বড়হাতিয়া ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, চুনতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম, ৬ নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার মো. কামাল উদ্দিন ও বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছড়ার কুল এলাকার নুরুল হুদা।

ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে যান। ভোররাতে চোরেরা গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। এরমধ্যে শাহ আলম মেম্বারের বাছুরসহ ১টি গাভি, কামাল উদ্দিনের ২টি গরু ও নুরুল হুদার বাছুরসহ ১টি গাভি নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।
এদিকে, চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গরুর মালিকরা আতংকের মধ্যে দিনযাপন করছেন। বিশেষ করে কোরবানকে সামনে রেখে গরু চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পান বলে সচেতন মহল মনে করছেন।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমদ জানান, গরু চুরির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner