
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, পুটিবিলা ও কলাউজানে ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ৪ জুন দিনগত রাতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন ও নিয়মিত মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন পরোয়ানাভুক্ত আসামী উপজেলার পুটিবিলা পহরচান্দা এলাকার জাফর আহমদের পুত্র আবু তাহের (৩০), একই এলাকার মৃত আবদুর রশিদের পুত্র নূর আহামদ প্রকাশ নুরু (৪০), পূর্ব কলাউজান মিয়াজী পাড়ার মৃত আবদুল মতিনের পুত্র মঞ্জুরুল ইসলাম বাবু (২৫) ও নিয়মিত মামলার আসামী উপজেলার আমিরাবাদ গোলাম নবী হাজির পাড়ার জসিম উদ্দিনের পুত্র রাকিবুল হাসান (১৮) ও একই এলাকার আবদুর রহিমের পুত্র মোঃ সায়েম (১৯)।

তাদেরকে ৫ জুন মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner